ডিজাইনার ট্রেনিং সাইট পরিচিতি

"ডিজাইনার ট্রেনিং" ওয়েবসাইটটি তৈরির পেছনে মূল উদ্দেশ্যগুলো হচ্ছে -

  • বাংলাদেশী দক্ষ ডিজাইনার তৈরি করা
  • ডিজাইনারদেরকে আয়ের ব্যবস্থা করে দেয়া


কিভাবে একজন ডিজানার হবেন?

একজন দক্ষ ডিজানার হতে হলে যে সকল বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলো হল -

  • ডিজাইন তৈরির বিভিন্ন সফটওয়্যার (ফটোশপ, ইল্যাস্ট্রেটর, ফ্লাশ ইত্যাদি) শেখা
  • ডিজাইন সম্পর্কিত বিভিন্ন ধরনের টেকনিক আয়ত্বে নিয়ে আসা
  • অন্যান্য ডিজাইনারদের ডিজাইন পর্যবেক্ষণ করা
  • ইন্টারনেটে বিনামূল্যে প্রাপ্ত ডিজাইনের বিভিন্ন ধরনের রিসোর্সের ব্যবহার
  • নিয়মিত অনুশীলন করা

 

কিভাবে একটি ডিজাইন তৈরির সফটওয়্যারে দক্ষ হবেন?

  • ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থেকে
  • ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল সিডি দেখে
  • ডিজাইনের বিভিন্ন বই পড়ে
  • অন্যান্য ডিজাইনারদের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে

 

ইন্টারনেট থেকে কিভাবে আয় করবেন?

একজন ডিজাইনারের জন্য ইন্টারনেট থেকে আয়ের বিভিন্ন পথ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল -

  • বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিড (Bid) করে কাজ করার মাধ্যমে। জনপ্রিয় মার্কেটপ্লেসের মধ্যে হচ্ছে - RentACoder.com, GetAFreelancer.com, oDesk.com, GetACoder.com ইত্যাদি।
  • একই ডিজাইন বারবার বিক্রির মাধ্যমে। এধরনের সাইটগুলোর মধ্যে রয়েছে - GraphicRiver.net, ThemeForest.net, FlashDen.net ইত্যাদি।
  • অন্যান্য ডিজাইনারদের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে। এধরনের সাইটের মধ্যে জনপ্রিয় হচ্ছে - 99Designs.com

এই সাইটগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন "ফ্রিল্যান্সার হওয়ার গল্প" নামক ব্লগ থেকে।

 

"ডিজাইনার ট্রেনিং" সাইট কিভাবে একজন ডিজাইনারকে সাহায্য করবে?

ডিজাইনিং এ একদম নতুন ব্যবহারকারীকে একজন দক্ষ ডিজাইনারে রূপান্তর করতে "ডিজাইনার ট্রেনিং" সাইটে যে সকল সুবিধা পর্যায়ক্রমে যুক্ত হবে সেগুলো হল -

  • ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার ও তার বিভিন্ন টেকনিক শেখার জন্য অনলাইন টিউটোরিয়াল
  • অন্যান্য ডিজাইনারদের ডিজাইন পর্যবেক্ষণ করা।
  • অন্যান্য ডিজাইনারদের সাথে আলোচনার মাধ্যমে শেখার জন্য - ডিজাইনার ব্লগ, চ্যাট, ফোরাম ও ম্যাসেজ আদান প্রদান।
  • বেশি বেশি অনুশীলনের মাধ্যমে নিজেকে যাচাই করা
  • ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলতে বিনামূল্যে প্রাপ্ত অনলাইন রিসোর্সের ভান্ডার তৈরি করা।
  • সর্বোপরি ডিজাইনারদের আয়ের ব্যবস্থা করে দিতে শুধুমাত্র বাংলাদেশীদের জন্য একটি নতুন মার্কেটপ্লেসের ব্যবস্থা করা।