সাইটের সংবাদ
ডিজাইনার ট্রেনিং সাইটের ১ম বেটা সংস্করণ
তারিখ: অক্টোবর ২১, ২০০৯
গত দুই মাস টানা পরিশ্রমের পর আজ থেকে “ডিজাইনার ট্রেনিং” সাইটের ১ম বেটা (Beta) সংস্করণ যাত্রা শুরু করল। এই সাইট থেকে একজন ব্যবহারকারী যাতে সহজেই ওয়েবসাইট ডিজাইন শিখতে ও চর্চা করতে পারে সে দিকে লক্ষ্য রাখা হয়েছে। এই মূহুর্তে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না। কেবলমাত্র যারা বাংলায় ফটোশপের টিউটোরিয়াল লিখতে আগ্রহী কেবলমাত্র তাদেরকে সাইটে রেজিষ্ট্রেশনের সুযোগ দেয়া হবে। আরো একমাস পর সাইটটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
১ম বেটা ভার্সনে যে সকল বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে সেগুলো হল -
- বাংলা টিউটোরিয়াল
- ডিজাইনারদের ব্লগ
- টেস্টের মাধ্যমে নিজের ডিজাইন প্রতিভাকে যাচাই করা
- অন্যান্য ডিজাইনারদের ডিজাইন পর্যবেক্ষণ ও নিজের মতামত প্রদান করা
- বাংলা ও ইংরেজীতে সাইটের ইন্টারফেস
- তিনটি ভিন্ন থিম এর ইন্টারফেস
পরবর্তী সংস্করণগুলোতে পর্যায়ক্রমে যে সকল বিষয় অন্তর্ভূক্ত করা হবে সেগুলো হল -
- কোন সফটওয়্যারের সাহায্য ছাড়া বাংলা টাইপ করার সাপোর্ট
- ডিজাইনের জন্য প্রয়োজনীয় রিসোর্স
- চ্যাট
- ফোরাম
- অন্যান্য ডিজাইনারদের সাথে যোগাযোগের জন্য ম্যাসেজ সেন্টার
এই মূহুর্তে সাইটে বেটা ইউজার হিসেবে যোগ দিতে চাইলে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন -
- আপনি যদি বাংলায় টিউটোরিয়াল লিখতে চান তাহলে তা জানিয়ে ইমেইল করুন admin@webcraftbd.com ঠিকানায়
- আপনি যদি ফটোশপের টিউটোরিয়াল লিখতে না জানেন তাহলে যেকোন একটি ইংরেজি ওয়েবসাইটের টিউটোরিয়াল অনুবাদ করেও অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মূল টিউটোরিয়ালের লিংক উল্লেখ করতে হবে।
- যেসকল ওয়েবসাইটে ফটোশপের টিউটোরিয়াল পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল -
- http://www.photoshoplady.com
- http://www.tutorial9.net
- http://psd.tutsplus.com
- http://psdvibe.com
- http://psdlearning.com
- সবশেষে আপনাকে “ডিজাইনার ট্রেনিং” ওয়েবসাইটটি ব্যবহারের সুযোগ দেয়া হবে।


