সাইটের সংবাদ

ছবি আপলোডের সুবিধাযুক্ত নতুন টেক্সট এডিটর যুক্ত করা হল

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

প্রথম অবস্থায় সাইটে যে টেক্সট এডিটর যুক্ত করা হয়েছিল তাতে ছবি আপলোড করার কোন ব্যবস্থা ছিল না। ফলে টিউটোরিয়াল ও ব্লগ তৈরি করার সময় লেখকদেরকে সমস্যায় পড়তে হত। আজকে সাইটে একটি নতুন এডিটর যুক্ত করা হল, যা TinyMCE নামে পরিচিত। এটি সর্বোচ্চ ৬০০ পিক্সেল Width এর ছবি আপলোড করে। ছবির সাইজ এর চেয়ে বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে ৬০০ পিক্সেলে Resize করে নেয়। ছবি আপলোডের পাশাপাশি এতে আরো বিভিন্ন ফিচার রয়েছে যা টিউটোরিয়াল ও ব্লগকে সাজাতে অনেক কাজে আসবে। ব্লগ এবং টিউটোরিয়াল তৈরির পৃষ্ঠায় এডিটরটি দেখতে পাবেন।

মন্তব্য লেখার জন্য TinyMCE এর আরেকটি ছোট সংস্করণ আমরা যুক্ত করেছি। এটিতে ছবি আপলোড করতে পারবেন না, তবে অন্য সাইটে অবস্থিত ছবির লিংকের সাহায্যে যুক্ত করতে পারবেন।

এডিটর দুটি কেমন লাগল এবং এতে আর কি কি ফিচার রাখা যেতে পারে তা জানাবেন। নিচে প্রথম এডিটরটির স্ক্রীণশট দেয়া হল -

 

ব্যবহারকারীর মন্তব্যসমূহ

ধন্যবাদ। খুবই ভাল হয়েছে। কিন্তু সাইটের ফন্টগুলো আরও একটু বড় করা দরকার............

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

কোন ফন্টগুলো বড় করা দরকার তা জানালে ভাল হত। যেমন, বাম দিকের মেনুর ফন্ট, মূল লেখার ফন্ট অথবা মন্তব্যের ফন্ট ইত্যাদি। আসলে আমাদের কম্পিউটারে ফন্টগুলো ভালই দেখাচ্ছে, তাই আপনাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারলে ভাল হত।

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

বামপাশের নেভিগেশন মেনুর ফন্ট ঠিক আছে। মন্তব্যের ফন্ট একটু বড় করা দরকার। আর মূল পোষ্টের লেখার ফন্ট।

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

ফন্ট বড় করা হয়েছে। এখন কেমন দেখাচ্ছে জানাবেন।

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

এখন সুন্দর হয়েছে। ধন্যবাদ।

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

ভাইয়া এসব এডিট তো আপনি php এবং java script এর মাধমে করেন তাই না? ভবিষ্যতে এরকম আরও সুবিধা পাব।

তবে ভাইয়া সাইটে ফটোশপ এ আমরা যারা কিছুই পারি না, তাদের জন্য কিছু একেবারেই বেসিক টিউটোরিয়াল আশা করছি। কিছু এধরনের টিউটোরিয়াল পড়েছি আরও চাচ্ছি..

ধন্যবাদ

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

এই সাইটটি PHP, MySQL, Javascrip, HTML এবং CSS এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমাদের মূল কাজের ফাঁকে ফাঁকে এই সাইটটি তৈরি করা হচ্ছে, তাই একটু সময় লাগছে। ভবিষ্যতে আরো নতুন নতুন ফিচার আসছে।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডিজাইনারদের প্রশিক্ষণের জন্য একটি প্লাটফরম তৈরি করে দেয়া। টিউটোরিয়ালগুলো আপনারাই তৈরি করবেন। আমি আশা করব লেখকেরা ক্রমান্বয়ে বেসিক টিউটোরিয়াল তৈরি করবেন।

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

Bhaiya change ta amar khub posondo hoyese.

তারিখ: ডিসেম্বর ৮, ২০০৯

আপাতত মিডিয়া আইকনটি দিয়ে কি সুবিধা পাওয়া যেতে পারে?সোর্স (zip) ফাইল আপলোড করতে ইদানিং সমস্যা হচ্ছে । ব্যাপারটি আশাকরি বিবেচনা করবেন।ধন্যবাদ।

তারিখ: ডিসেম্বর ১৪, ২০০৯

মিডিয়া আইকনের মাধ্যমে ফ্লাশের কোন এনিমেশন অথবা কোন ভিডিও লেখায় যোগ করতে পারবেন।

টিউটোরিয়াল তৈরি করার সময় সোর্স ফাইল আপলোড করতে আমি কোন সমস্যা খোঁজে পাইনি।

তারিখ: ডিসেম্বর ১৬, ২০০৯

আপনার মন্তব্য দিন