ব্লগ: এখানে আসা

মার্চ ২৯, ২০১০  •  ২ টি মন্তব্য
লেখক: anontochodhory

এমনিতে আমি খুব একটা রেডিও শুনিনা। গতকাল কারেন্ট নেই, অলস শুয়ে আছি। কি আর করবো, তাই এলোমেলোভাবে চ্যানেল পাল্টাচ্ছিলাম। হঠা‍ৎ এবিসি রেডিও টিউন করে দেখি, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ক একটি পোগ্রাম চলছে, পোগ্রামটির অতিথী হচ্ছেন যাকারিয়া চৌধুরী। একাগ্র হয়ে পুরো পোগ্রামটি শুনলাম। খুব উপকার হল। সেখানেই এই এড্রেস পেলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে নেট ওপেন করে এই সাইটে অনুপ্রবেশ করা। তাই করলাম। অনুপ্রবেশ !

ধন্যবাদ যাকারিয়া চৌধুরীকে ! সাইটটি চমৎকার কিনা, তা বলতে পারছিনা, তবে প্রয়াস অসাধারণ !

তাছাড়া যাকারিয়া চৌধুরীকে আরো একটি বিষয়ে ধন্যবাদ দিতে ভুলে গেছি। কয়েকদিন ধরেই আমি অনলাইনে ভালো টিউটোরিয়াল পাওয়া যায় কিনা, আউটসোর্সিং বিষয়ক ভালো কোন লেখার তালাশে ছিলাম। কম্পিউটার জগতে আপনার ‍‍"I‡qemvBU wWRvBb : m¤¢vebvgq wd«j¨vwÝs K¨vwiqvi" এই লেখাটি পেলাম। আমার খুব কাজে এসেছে আপনার পরামর্শগুলি। বিশেষ করে যে সকল টিউটোরিয়াল সাইটের এড্রেস দিয়েছেন, সেগুলি তো এক কথায় অসাধারণ। যাই হোক আপনাকে ধন্যবাদ ! আপনার সাইটটি বুকমার্ক করে রাখছি। আশা করি প্রতিদিনই ঢু মারার জিনিশ এখানে পাবো। 

আবারো ধন্যবাদ !

 

একই রকম ব্লগসমূহ

লেখক সম্পর্কে: anontochodhory

I am a teacher-who think this job not for earning money. This is ideological journey, where walk a teacher and a student together. So i am looking for another job earning money.
I decide to take this profession (IT) for earning money.

SO I AM HERE.

ব্যবহারকারীর মন্তব্যসমূহ

প্রোগ্রামটি শুনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ Smile

তারিখ: মার্চ ৩১, ২০১০

অনন্ত ভাই,
আপনাকে ধন্যবাদ সুন্দর কথা লিখার জন্য।

তারিখ: মে ৩১, ২০১০

আপনার মন্তব্য দিন