ব্লগ: থিম ফরেস্টে প্রথম ডিজাইন
ডিসেম্বর ২৩, ২০০৯ • ৯ টি মন্তব্য
লেখক: zakaria
গত এক মাসের প্রচেষ্টার ফলে অবশেষে আমাদের (ওয়েবক্রাফট বাংলাদেশ) প্রথম টেম্পলেট থিমফরেস্ট সাইটে স্থান পেয়েছে। এই টেম্পলেট তৈরিতে আমার দুইজন ডিজাইনার কাজ করেছে। প্রথমজন ফটোশপে ডিজাইনটি তৈরি করে। দ্বিতীয় ডিজাইনার এটিকে HTML/CSS এ রূপান্তর করে। ফটোশপে টেম্পলেটটি তৈরি করতে আমাদের ৩ দিন সময় লেগেছিল। HTML/CSS এ রূপান্তর করতে আরো ২ দিন লাগল। এরপর যখন টেম্পলেটটি থিম ফরেস্টে জমা দিলাম তখন কর্তৃপক্ষ এটিকে গ্রহণ করল না। বলল HTML এ আরো কাজ করতে হবে এবং কতগুলো ভুল ধরিয়ে দিল। এভাবে অন্তত ৪ থেকে ৫ বার ডিজাইনটিকে আমরা ঠিক করে জমা দিয়েছি এবং বারবার নতুন কোন সংশোধনী বের করে এটিকে ফিরিয়ে দেয়। অবশেষে গতকাল এটিকে গ্রহণ করেছে। কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করেছে ১২ ডলার (প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ১০ ডলার)। প্রতিবার বিক্রি হলে ডিজাইনটির ৪০% আমরা পাব। এরই মধ্যে ডিজাইনটি বেশ কয়েকবার বিক্রি হয়ে গেছে।
এই লিংকে ক্লিক করে ডিজাইনটি দেখা যাবে।
থিম ফরেস্টের জন্য টেম্পলেট তৈরি করে আমার বেশ ভাল অভিজ্ঞতা হয়েছে। আশা করছি পরবর্তী টেম্পলেট তৈরি করতে এতটা সময় লাগবে না। আমার এই অভিজ্ঞতা নিয়ে পরে একসময় বিস্তারিত বর্ণনা করব। ডিজাইনটি কেমন হল জানাবেন।
এই লিংকে ক্লিক করে ডিজাইনটি দেখা যাবে।
থিম ফরেস্টের জন্য টেম্পলেট তৈরি করে আমার বেশ ভাল অভিজ্ঞতা হয়েছে। আশা করছি পরবর্তী টেম্পলেট তৈরি করতে এতটা সময় লাগবে না। আমার এই অভিজ্ঞতা নিয়ে পরে একসময় বিস্তারিত বর্ণনা করব। ডিজাইনটি কেমন হল জানাবেন।
একই রকম ব্লগসমূহ
লেখক সম্পর্কে: zakaria
আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পড়ালেখা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সিলেটে ওয়েবক্রাফট বাংলাদেশ নামক একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পরিচালনা করছি। পাশাপাশি "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনে ফ্রিল্যান্সিং...


