টিউটোরিয়াল: ফটোশপ দিয়ে টেক্সট ইফেক্ট তৈরী করা

ডিসেম্বর ২৬, ২০০৯

৩ টি মন্তব্য

লেখক: rejoan

বিভাগ: ফটোশপ » টেক্সট এফেক্ট

গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনার যাই হোননা কেন টেক্সটে ইফেক্ট দেয়া আপনাকে শিখতেই হবে.কারন প্রায়ই এটার প্রয়োজনীয়তা দেখা দেবে।তাই এ টিউটোরিয়ালটিতে দেখব কিভাবে নজরকারা টেক্সট ইফেক্ট তৈরী করা যায়।
 

প্রথমে একটি নতুন ডকুমেন্ট খুলুন ৫০০ বাই ৫০০ Px এর।পরে Edit>Fill থেকে ব্যাকগ্রাউন্ড এর রং কালো করে দিন।

এখন Horizontal Type Tool সিলেক্ট করে নিচের মত অপশনগুলি সেট করুন।

এবার যা ইচ্ছে হয় লিখুন যেমন আমি লিখেছি।

আচ্ছা,এবার Layer>Rasterize>Type করে Rectangular Marquee Tool দিয়ে নিচের মত সিলেক্ট করুন এবং Ctrl+Shift++j প্রেস করে সিলেক্টকৃত অক্ষরটিকে নতুন লেয়ারে নিয়ে আসুন।

এবার এই লেয়ারের Blending Optionc থেকে Color Overlay set করুন এভাবে-#800cb6

এবার নিচের মত দেখাবে

যে লেয়ারটিতে পুরো লেখাটি লিখেছেন সে লেয়ারে গিয়ে প্রথম অক্ষরটির মত প্রতিটি অক্ষর কেটে আলাদা লেয়ারে নিয়ে ইচ্ছেমত Color Overlay থেকে রং দিন।আমি দিয়েছি এগুলো-#074d9d, #0496b7, #00992b, #8c9f09, #a55405,#9f0929.....

এবার সব অক্ষরগুলি মার্জ করে একটি লেয়ারে নিয়ে আসুন(অক্ষরের সবগুলি লেয়ার Ctrl+Click করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Merge Option এ ক্লিক করলেই মার্জ হয়ে যাবে)।তাহলে এখন Ctrl+j প্রেস করে বর্তমান লেয়ারের একটি কপি করুন ও লেয়ারটিতে চলে আসুন এবং Filter>Blur>Motion Blur ক্লিক করে নিচের মত ঠিক করুন

এতে এমন একটি ইফেক্ট পাবেন-

ওকে,ইফেক্ট দিয়েই যেতে থাকি, এবার Select>Load Selection করলে আমাদের মূল লেখাটিতে সিলেকশন নেবে।

এবার মূল লেয়ার(যেখানে লেখাটি প্রথমবার লিখেছেন) এ Blending Option থেকে নিচের মত ঠিক করে ওকে করুন

এখন কপিকৃত লেয়ারটিতে গিয়ে নিচের মত করুন।

ব্যাস কাজ এখানেই শেষ।সবকিছু ঠিকঠাক ভাবে যদি হয়ে থাকে তাহলে শেষ প্রর্যন্ত এরুপ একটি ইফেক্ট পাবেন-

সোর্স ফাইলে PSD ফাইলটি দেয়া হল।

 
 

লেখক সম্পর্কে: rejoan

আমি ওয়েব ডিভলপার।ওয়েব ডিভলপমেন্ট/ডিজাইনের উপর একটা পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল সাইট তৈরী করতেছি আশা করি সবার কাজে আসবে।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে পড়াশোনা করছি।







ব্যবহারকারীর মন্তব্যসমূহ

wow!! very nice tutorial

তারিখ: ডিসেম্বর ২৭, ২০০৯

Thank u very much.

তারিখ: ডিসেম্বর ২৭, ২০০৯

I am new in photoshop
Its realy helpful for us .Thanks

তারিখ: জুন ২৬, ২০১০

আপনার মন্তব্য দিন