টিউটোরিয়াল: ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে

ডিসেম্বর ২৭, ২০০৯

কোন মন্তব্য নেই

লেখক: raselahmed7

বিভাগ: ফটোশপ » এফেক্ট

সহজেই ফটোসপে মাত্র ৩ ধাপে একটা সুন্দর ইফেক্ট কিভাবে তৈরি করা যায় দেখুন।
 

সহজেই মাত্র তিন ধাপে ফটোসপে ইফেক্ট দিতে পারেন। এজন্য খুব বেশী অভিজ্ঞ হওয়ার দরকার নেই। তো আসুন শুরু করি। প্রথমে ফটোসপ ওপেন করে নতুন ফাইল নিন। একটু বড় মাপের নিন। হাই ডেফিনেশন ইমেজ তৈরি করব তো তাই।

তারপর Filter > Render > Clouds এ যান। পছন্দ না হলে Filter > Render > Difference Clouds এ যান। আপনার ইমেজ এমন হবে

1805 stadfdafcdaep1 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

তারপর Filter > Pixelate > Color Halftone এ গিয়ে Radius 4 pixels এবং Channel এ 90 degrees. মান বসিয়ে ওকে করুন।

আপনার ইমেজ এমন হবে

1805 stadfdafdaep2 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

তারপর Filter -> Distort -> Polar Coordinates এ গিয়ে Rectangular to Polar সিলেক্ট করুন। তারপর Filter > Blur > Radial Blur এ গিয়ে Amount 100, Blur Method Zoom, এবং Quality – Good এ সিলেক্ট করে দিন।

আপনার ইমেজ এমন হবে

1805 stadfdafdaep3 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

কিবোর্ড থেকে Ctrl-F চেপে Radial Blur রিপেট করুন

এরপর Image > Adjustments > Hue/Saturation এ গিয়ে কালার ব্যালেন্স করুন।

//
//

1805 steadfdap4 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

তাহলেই হয়ে যাবে

1805 finadfdacfdaal ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

আসুন এ ইমেজটাকে আরেকটু মডিফাই করি।

এজন্য প্রথমে কিবোর্ড থেকে Ctrl+J চেপে লেয়ার কপি করে নিন। দুটো লেয়ার তৈরি হবে

1805 stasdfdafcdaep5 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

এরপর নতুন লেয়ারটাকে Overlay করুন। উপরের চিত্রে খেয়াল করলেই দেখতে পারবেন কিভাবে Overlay করতে হবে।

তারপর পরের লেয়ারটাকে কালার ব্যালেন্স করুন

কালার ব্যালেন্স করার পর এমন হয়েছে

1805 fidafdafdanal2 ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৩ ধাপে | Techtunes

সূত্র- আমার ব্লগে পূর্ব প্রকাশিত।

এরকম পোষ্ট ই-মেইলে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন

 
 

লেখক সম্পর্কে: raselahmed7

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি।

ব্যবহারকারীর মন্তব্যসমূহ

কোনো মন্তব্য পাওয়া যায়নি

আপনার মন্তব্য দিন