টিউটোরিয়াল: ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৫ ধাপে

ডিসেম্বর ২৯, ২০০৯

২ টি মন্তব্য

লেখক: raselahmed7

বিভাগ: ফটোশপ » এফেক্ট

ফটোসপে মাত্র ৫ টি ধাপে সুন্দর একটি ইফেক্ট তৈরির পদ্ধতি থাকছে এবারের পর্বে
 

এর আগে দেখিয়েছিলাম কিভাবে মাত্র  তিন ধাপে ফটোসপে ইফেক্ট (New Window)  দেওয়া যায়। এখন দেখাব মাত্র ৫ ধাপে আপনি সহজেই কিভাবে আরেকটি ইফেক্ট দিতে পারেন।

তো আসুন শুরু করি। প্রথমে ফটোসপ ওপেন করে নতুন ফাইল নিন। একটু বড় মাপের নিন। হাই ডেফিনেশন ইমেজ তৈরি করব তো তাই।

তারপর Filter > Render > Clouds এ যান। পছন্দ না হলে Filter > Render > Difference Clouds এ যান। আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_stadfdafcdaep1.jpg

তারপর কিবোর্ড থেকে Ctrl-L অথবা Image > Adjustments > Levels এ যান এখানে নিচের মত মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_stasfdafdaep2.jpg

তারপর Filter > Stylize > Extrude এ যান। চিত্রের মত মান বসান

http://www.rongmohol.com/uploads/1805_steadsfadsfadp3.jpg

তারপর কিবোর্ড থেকে Ctrl-I চাপুন অথবা Image > Adjustments > Invert এ যান।

তারপর নতুন লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। Filter > Blur > Radial Blur এ যান এবং চিত্রের মত মান বসান

http://www.rongmohol.com/uploads/1805_wefdafadfadfadsfad.png

তারপর আমরা কুইক মাস্ক মুডে কাজ করব। এ অংশটি এনাবল করার জন্য লেয়ারের এই অংশে খেয়াল করুন। অথবা টুল বারের নিচে খেয়াল করে দেখাতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_stedafadfadp4.jpg

তারপর নতুন করা লেয়ারের উপরে Gradient tool  প্রয়োগ করব প্রথমে চিত্রে দেখেনিন কোন গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে তারপর তার উপর অ্যাপ্লাই করুন

http://www.rongmohol.com/uploads/1805_stedasfcp5.jpg

এরপর আমরা কালার ব্যালেন্স করব। এজন্য Image > Adjustments > Hue/Saturation এ গিয়ে চিত্রে দেখানে মান বসিয়ে ওকে করুন

http://www.rongmohol.com/uploads/1805_steasdfdafp6.jpg

তাহলে কিন্তু হয়ে গেল। তবে একটা ছোট্ট কাজ করুন। আপনার করা আজটি আরও ভাল লাগবে। লেয়ার অপশন থেকে আগের লেয়ারটি ওভালে করে দিন।

তাহলে আপনার ফাইনাল ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_finasdfcdaalt.jpg



সূত্র (New Window) আমার ব্লগে পূর্ব প্রকাশিত (New Window)

 
 

লেখক সম্পর্কে: raselahmed7

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি।

ব্যবহারকারীর মন্তব্যসমূহ

সুন্দর হয়েছে।
ধন্যবাদ

তারিখ: জানুয়ারী ৩, ২০১০

Shuvo kamona.............

তারিখ: জুন ২৯, ২০১০

আপনার মন্তব্য দিন