টিউটোরিয়াল: স্লাইস টুল দিয়ে ফটোশপে ওয়েব পেজ তৈরী করা।

ফেব্রুয়ারী ১, ২০১০

৫ টি মন্তব্য

লেখক: rejoan

বিভাগ: ফটোশপ » ওয়েবসাইট টেম্পলেট

ধরুন আপনি একটি ওয়েব টেম্পপ্লেট তৈরী করেছেন ফটোশপ দিয়ে যেটা আছে .jpg or .psd ইত্যাদি ফরম্যাটে।এ টিউটোরিয়ালে দেখব কিভাবে এটাকে .html বা ওয়েব পেজে রুপান্তর করা যায় ফটোশপ দিয়েই।খুব সহজ,চলুন দেখি-
 

ধাপ-১: প্রথমে ফটোশপে ছবিটি ওপেন করুন,এবার স্লাইস টুল সিলেক্ট করুন।


ধাপ-২: যেখানে লিংক দিতে চান সেটুকু অংশ ড্রাগ করে সিলেক্ট করুন,দেখুন নিচের মত।


আপনি যদি পরবর্তী বাটনগুলোতে লিংক দিতে চান তাহলে একইভাবে সিলেক্ট করুন।সহজভাবে সিলেক্ট করতে হোম বাটনের উপর কারসর রেখে Alt চেপে ধরে পাশের বাটনে নিয়ে যান।এভাবে যেখানেই লিংক দিতে চান তা সিলেক্ট করুন।



ধাপ-৩: এবার File>Save for web and devices..


ধাপ-৪: এবার হোম বাটনের উপর ডাবল ক্লিক করলে নিম্নোক্ত উইন্ডো আসবে সেখানে অপশন গুলো পুরন করুন।URL বক্সে যে পেজটি যোগ করতে চান সেটার নাম দিতে হবে।আমি আগেই rrr.html নামে একটি পেজ তৈরী করে রেখেছিলাম তা এখানে যোগ করেছি।


এভাবে দেখুন প্রতিটি স্লাইসের নাম্বার দেয়া আছে  সেগুলোতে ডাবল ক্লিক করলেই প্রতিবার উপরের মত উইন্ডোটি আসবে।সেখানে ইচ্ছেমত অপশনগুলি সিলেক্ট করে ওকে করুন।
ধাপ-৫: এবার সেভ বাটনে ক্লিক করে শুধু save as type এ HTML and Images এ অপশনটি সিলেক্ট করে সেভ করুন।


ব্যাস কাজ শেষ এবার যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে html ফাইলটি ওপেন করে দেখুন একটি পূর্নাঙ্গ ওয়েব পেজ তৈরী হয়ে গেছে।


টিপস: * যদি এটার কোড দেখতে চান তাহলে 3 নাম্বার ধাপে দেখুন নিচে প্রিভিউ বাটন আছে ওখানে ক্লিক করুন।

 
 

লেখক সম্পর্কে: rejoan

আমি ওয়েব ডিভলপার।ওয়েব ডিভলপমেন্ট/ডিজাইনের উপর একটা পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল সাইট তৈরী করতেছি আশা করি সবার কাজে আসবে।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে পড়াশোনা করছি।







ব্যবহারকারীর মন্তব্যসমূহ

Tnx Valo hoia sa.

তারিখ: মার্চ ২৭, ২০১০

Thanks nice work.

তারিখ: এপ্রিল ৭, ২০১০

ধন্যবাদ উভয়কে।

তারিখ: এপ্রিল ১০, ২০১০

ফাটাফাটি হয়েছে।

তারিখ: মে ৩১, ২০১০

thanks for your nice tune

তারিখ: জুন ২৬, ২০১০

আপনার মন্তব্য দিন